সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, মামলা ও দুর্নীতি সহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরে ভুক্তভোগী আব্দুল হামিদের নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, মিলন চেয়ারম্যানের দুর্নীতি চরম আকার ধারণ করেছে। স্থানীয় সাধারণ মানুষের দোকানপাট ভেঙে দিয়েছেন। তার বিরুদ্ধে কথা বললে মাদক মামলাসহ নানা মামলা দিয়ে মানুষজনকে হয়রানি করা হয়েছে। তার একটি লাঠিয়াল গুন্ডা বাহিনী আছে। তাদের নিয়ে ত্রাসের রাজত্ব করছে। বন্দর থেকে শুরু করে পুরো ইউনিয়নে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে তার কারণে। এর আগেও একাধীকবার অভিযোগ করেছি তার বিরুদ্ধে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসন টাকা খেয়ে কাজ করছে। আমি নতুন সরকারের মাধ্যমে অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের, সায়েদা বেগম, আমেনা বেগম ও সালমা আক্তার।
পরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকার বরাবর বিচার চেয়ে স্বারকলিপি প্রদান করে তারা। একই সাথে পঞ্চগড় পুলিশ সুপার ও সেনাবাহিনী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৬:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪