সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মসজিদে এসি চালু করায় মুয়াজ্জিনের বেতনের টাকা কাটলেন সভাপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বায়তুর নুর পাড়া স্টেশন জামে মসজিদে নামাজের পূর্বে এসি চালু করায় মুয়াজ্জিনের বেতনের টাকা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, মসজিদের মুয়াজ্জিন আবু বক্কর গত শুক্রবার মাগরিবের নামাজের কিছু সময় আগে মসজিদের এসি চালু করেন। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোলতান আহামদ চৌধুরী বাদশা জানতে পারেন। তিনি তাৎক্ষণিক মসজিদের কোষাধ্যক্ষকে মুয়াজ্জিনের বেতন থেকে ৫শ টাকা কেটে নেওয়ার নির্দেশ দেন।

মসজিদের কোষাধ্যক্ষ নুরুল কবির সভাপতির নির্দেশমতে মুয়াজ্জিনের ৪ হাজার টাকা বেতন থেকে ৫শ টাকা কেটে রাখেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মুসল্লিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সভাপতির এমন আচরণের কঠোর সমালোচনাও করেন তারা।

মসজিদের মুয়াজ্জিন আবু বক্কর বলেন, নামাজের কিছুটা সময় আগে এসি ছাড়ায় আমার বেতন থেকে টাকা কর্তন করায় আমি দুঃখ পেয়েছি। এমনিতেই কম বেতনের চাকরিতে সংসার চালাতে কষ্ট হয়। আমার ওপর এটা অবিচার করা হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোলতান আহামদ চৌধুরী বাদশা বলেন, শুনেছি এসি ছেড়ে দিয়ে তিনি মসজিদে ঘুমিয়েছিলেন; তাই বেতন থেকে টাকা কর্তনের নির্দেশ দিয়েছি। তবে ক্ষমা চাইলে তা ফেরত দেওয়ার কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মসজিদে এসি চালু করায় মুয়াজ্জিনের বেতনের টাকা কাটলেন সভাপতি

আপডেট সময় : ০৩:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪