সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাতিল হলো শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিসিবির জন্য স্বপ্নের প্রকল্প ছিল পূর্বাচলের স্টেডিয়াম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নকশাও চূড়ান্ত হয়েছিল। নৌকার আদলে এই মাঠটি হওয়ার কথা ছিল। এই স্টেডিয়ামের বিশাল প্রকল্পের কাজ পাওয়ার জন্য দরপত্রের কাজও অনেক দূর এগিয়ে গিয়েছিল। তবে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর এখন অনুমতিভাবেই হচ্ছে না স্টেডিয়ামটি। বৃহস্পতিবার এই প্রকল্প নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘স্টেডিয়ামের দরপত্রের প্রসেস কালকেই (আজ) শেষ তারিখ ছিল। আমরা বাতিল করেছি। ’

২০৩১ সালে বাংলাদেশের মাটিতে হবে বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের জন্য স্টেডিয়াম বাড়াতে আইসিসির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি। এছাড়াও মাঠ এখন জরুরি। এ অবস্থায় পূর্বাচলে কি আর মাঠ হবেই না? এটি জানতে চাওয়া হয় ফারুকের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘আপনি জানেন যে, আমরা এ মুহূর্তে এত বড় প্রজেক্ট এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে…! তাই ওখান থেকে আমরা খুব বেশি হ্যাঁ ও না, না ও না। সময়ও নেই, আগামীকাল (আজ) দরপত্রের শেষ তারিখ ছিল। সেজন্য আমাদের করতে হয়েছে। যদি আমাদের পরিস্থিতি উন্নতি হয় মনে করি, পুনর্বিবেচনা করে কিছু করা যায় কি না। ’

পূর্বাচলের স্টেডিয়ামটি করার জন্য ইতোমধ্যে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে বিসিবিকে। নকশা তৈরিসহ অন্যান্য কাজে এসব টাকা খরচ হয়েছে। এগুলো কি এখন ফিরিয়ে আনা সম্ভব? ফারুক বলছেন, যতটুকু সম্ভব ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করবেন তারা।

তিনি বলেন, ‘কী পরিমাণ অর্থ ব্যয় হবে মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, চেষ্টা করছি টাকাটা…যতটুক টাকা খরচ হয়েছে, আমরা চেষ্টা করছি (ক্ষতি কমিয়ে আনতে)। পুরোটা তো আমরা পরিপূর্ণ হবে না। তারপরও ওখান থেকে যদি কিছুটা রিকভারি করতে পারি। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাতিল হলো শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার

আপডেট সময় : ০৮:২২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪