মাধবপাশায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রামের আয়োজনে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনার উপর কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে বিদেশ ফেরত অভিবাসীদের নিরাপদ অভিবাসনের নানা বিষয় তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের বাবুগঞ্জ উপজেলার ফিল্ড অগানাইজার আবু হানিফ তিনি বলেন-ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে অনিয়মিত অভিবাসন ও মানব পাঁচার রোধে কাজ করে আসছে। এই প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ এবং ভুক্তভোগীকে জরুরি সাহায্য প্রদানসহ নানা ধরনের আইনি সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, ব্র্যাক মাইগ্রেশন, সরকার ও সমমনা প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে নীতি নির্ধারণীসংক্রান্ত কাজ করে চলছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আসমা আক্তার, মোঃ আরিফ হোসেন, ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর মাধবপাশা ইউনিয়ন এর ভলান্টিয়ার হ্যাপি বারৈ, কবিতা রানী প্রমুখ।


























