সংবাদ শিরোনাম ::
​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধার পুত্রকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধার পুত্র বাবু শরীফ ও পুত্র বধু সম্পা আক্তারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শহিদুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে।

এ ঘটনাটি ঘটেছে শুক্রবার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের শরীফ বাড়িতে। স্থানীয়রা আহত বাবু শরীফ ও তার স্ত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

মুক্তিযোদ্ধার স্ত্রী ফিরোজা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আজিজ শরীফের মৃত্যুর পরে তার জামাতা কেদারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক থাকার সুবাদে দলীয় প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধার ভাতা ও জমিজমা জোরপূর্বক দখল নিয়ে যেত। এ নিয়ে শুক্রবার আমার ছেলে বাবু শরীফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ছেলের ডাক চিৎকারে আমি ও আমার পুত্র বধু সম্পা আক্তার এগিয়ে গেলে আমাদেরকে পিটিয়ে জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা শহিদুল ইসলাম মাস্টার কেদারপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীর প্রধান সহযোগী থাকায় মুক্তিযোদ্ধা আজিজ শরীফের পরিবার সহ এলাকার একাধিক অসহায় পরিবারের জমিজমা দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই যুবলীগ নেতার বিরুদ্ধে।

এ ব্যাপারে যুবলীগ নেতা শহিদুল ইসলাম মাস্টার এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাকসুদুর রহমান বলেন, ঘটানাটি শুনেছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।n

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধার পুত্রকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা

আপডেট সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪