সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বাংলাদেশ থেকে ভারতে বিশ্বকাপ নিতে চায় আইসিসি, যা বললেন জয় শাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
টানা ৩৬ দিনের আন্দোলন শেষে গত ৫ই আগস্ট বাংলাদেশের সরকার প্রধানের পদ থেকে সরে যান শেখ হাসিনা। এরপরেই ভেঙে দেয়া হয় জাতীয় সংসদ। রাজনৈতিক এই পালাবদলের হাওয়া প্রভাব ফেলেছে দেশের ক্রিকেটেও। ছাত্র-জনতার এই আন্দোলনের পর দেশের ক্রিকেটেও শুরু হয়েছে অস্থিরতা। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও অনুপস্থিত।

এমন অবস্থায় মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসের সামনে হয়েছে বিক্ষোভও। আর চলমান পরিস্থিতিতে অক্টোবরে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের থাকা বা না থাকা নিয়েও উঠেছে প্রশ্ন। আগেই খবর বেরিয়েছিল চলমান অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এবার সেই বিষয়টিই নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। আইসিসি এরইমাঝে বিশ্বকাপের আয়োজনের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান তিনি। তবে সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে বিসিসিআই। জয় শাহ’র বক্তব্য, অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে রাজি নন তিনি।

বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই কর্তাব্যক্তি, ‘বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল যদি ভারত বিশ্বকাপের আয়োজন করতে পারে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। আমরা তখনো বর্ষা মৌসুমে থাকতে পারি। আর পরের বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে, আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ থেকে ভারতে বিশ্বকাপ নিতে চায় আইসিসি, যা বললেন জয় শাহ

আপডেট সময় : ০৫:৪৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪