সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৪ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর দইসই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রপট্রি এলাকার হাসু (৪০), বাসযাত্রী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানেশের ছেলে আলী (৫২), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার মৃত লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), বোচাগঞ্জ উপজেলার জাহিদের মেয়ে বিভা (১০), চিরিরবন্দর উপজেলার কোচনা এলাকার ৫ মাসের শিশু জায়না।

এর মধ্যে ঘটনাস্থলে নিহত হন ট্রাকচালক হাসু। আর বাকি চারজন হাসপাতালে আনার পর মারা যান।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টায় শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন। পরে আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত দুই শিশুসহ আরও চারজন মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতয়ালী থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত

আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪