০৭ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার পিছন থেকে মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার পিছন থেকে মরদেহ উদ্ধার

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর একটি ইটভাটার পিছন থেকে পুলিশ এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৮জুন) দুপুর ২ টায় উপজেলার পিয়ারাতলার মা-বাবা ইটভাটার পিছনে পিয়ারা তলার মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে খায়রুল বাসার (৫৫) ‘র মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহ টি উদ্ধার করে।ঘটনার জানার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করে।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, খায়রুল বাসার আগের দিন বিকেলে বাড়ি থেকে বের হন। এর পর তিনি আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার দুপুর ২টায় এলাকাবাসী পিয়ারাতলা মা-বাবা ইটভাটার পিছলে খায়রুল বাসারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019