সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল -নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবেদুর রহমান জাবেদ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাতে হবে, বনায়ন বাড়াতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। আধুনিক রাষ্ট্রের যোগ্যতম স্মার্ট বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই৷ তিনি বলেন, দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। দেশ সবুজ রাখতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ রোপণ করতে হবে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই পরিবেশ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি একটি কাজ।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের অগ্রধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি “পরিবেশ ও পর্যটন” বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পুরাতন বাজার এলাকায় মহানন্দা পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কলে তিনি এসব কথা বলেন।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ফাঁকা জায়গা, সড়ক-মহাসড়কে প্রায় ৬ হাজার চারা রোপণ করা হয়। এই মৌসুমে পর্যায়ক্রমে এক লাখ চারা রোপণ কার্যক্রম সম্পন্ন হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি
সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, এমপি পত্নী মেজর (অব) কাজী মৌসুমী, ব্র্যাক প্রধান কার্যালয়ের সিনিয়র পরিচালক কেএএম মোর্সেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপকারভোগিদের মাঝে অনুদানের নগদ অর্থ বিতরণ ও নিজ হতে গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল -নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা

আপডেট সময় : ১২:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪