১১ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
ঘোড়াঘাটে যাত্রীবাহী ভ্যানে গরুবাহী নসিমনের ধাক্কায় একজন নিহত, গুরুতর আহত ৬

ঘোড়াঘাটে যাত্রীবাহী ভ্যানে গরুবাহী নসিমনের ধাক্কায় একজন নিহত, গুরুতর আহত ৬

মাহতাব উদ্দীন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানে গরুবাহী নসিমনের ধাক্কায় আলতাব হোসেন (৪৫) নামে ভ্যানযাত্রী নিহত রয়েছে এবং গুরুতর আহত হয়েছে নসিমনে থাকা ৬ জন গরু ব্যবসায়ী। জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত ও আহত সকলে রানীগঞ্জ বাজারে গরুর হাটে যাচ্ছিলেন কুরবানীর গরু কেনাবেচা করতে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রানীগঞ্জ বাজারের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্যাক অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী আলতাব হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের রহমান আলীর ছেলে।

অপরদিকে হাসপাতালে ভর্তি গুরুতর আহতরা হলেন, বিরামপুর উপজেলার কসবা গ্রামের মৃত হাফিজউদ্দীনের ছেলে ফারুক ইসলঅম (৫০), একই গ্রামের নাসিরুদ্দীনের ছেলে ইসরাফিল (২১) ও ইমরান মিয়া (৪০), মুকন্দপুর গ্রামের রিয়াজউদ্দীনের ছেলে আঃ রশিদ (৫৫) ও রফিকুল ইসলাম (৪০) এবং নবাবগঞ্জ উপজেলার দাউদপুর শফিকুল ইসলাম (৩৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার থেকে ইঞ্জিনচালিত ভ্যানে কয়েকজন রানীগঞ্জ গরুহাটিতে যাচ্ছিল। একইসময় গরুবাহী একটি নসিমন ওই হাটের দিকে যাবার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় দুটি বাহনে থাকা আরো ৬ জন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনায় পতিত দুটি বাহন আমাদের হেফাজতে আছে। মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারকে খবর দিয়েছি। তারা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019