সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দিনাজপুরে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দীন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট,বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৭৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। ওই তিন উপজেলার ১৫৫ জন ব্যক্তি অনুদানের এই চেক পেয়েছেন। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার পৃথক তিনটি উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শিবলী সাদিক। এসব অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রনালয় কতৃক ক্যান্সার, কিডনি, স্টোক, প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরাগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন তিনি।
ওইদিন সকালে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে যোগদেন সাংসদ শিবলী সাদিক। সেখানে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ শিবলী সাদিক।
তিন উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৫০ হাজার টাকা করে ঘোড়াঘাটে ৩৩ জন, বিরামপুরে ৫৭ জন এবং নবাবগঞ্জে ৬৫ জন রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়। এছাড়াও নবাবগঞ্জে ৫ জন ভিক্ষুকের মাঝে দোকান ঘর ও গাভী এবং ঘোড়াঘাটে প্রপ্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির অর্থ দ্বারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করেন সাংসদ শিবলী সাদিক।

ঘোড়াঘাটে ক্যান্সার রোগে আক্রান্ত রোগী তবিবর রহমান। তিনিও ৫০ হাজার টাকার চেক পেয়েছেন। তবিবর বলেন, দীর্ঘদিন থেকে বøাড ক্যান্সারে ভূগছি। অনেকবার চিকিৎসকের কাছে গিয়েছি। গত দুই বছর থেকে ঔষধের উপর আছি। টাকার অভাবে বর্তমানে ঔষধ কিনতে পারছিনা। আজ আমাদের এমপি ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন। আপাতত দু’তিন মাসের ঔষধ কেনার টাকা পেলাম।
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৬ বছরের শিশু শিহাব মিয়া। তার মা এসেছিলেন টাকা নিতে। শিহাবের মা আমনা বেগম বলেন, প্রতি মাসে হামার ছোলের শরীরে রক্ত দেওয়া লাগে। হামার স্বামী ভ্যানচালক। অর্থের অভাবে চিকিৎসা করাবার পাওছিনা। আজ হামার এটেকার এমপি টেকার চেক দিলি। এখন ব্যাংকেত থেকে টেকা তুলে ছোলের চিকিৎসা করামো।

ঘোড়াঘাটে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ঘোড়াঘাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সন্তানদের লেখাপড়ার জন্য ১ কোটির অধিক টাকা অনুদান প্রদান করলাম। অনেকে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঘুমিয়ে থাকেন। তিনি যদি ঘুমিয়ে থাকতেন তাহলে এত উন্নয়নের ছোঁয়া আমরা পেতামনা। প্রধানমন্ত্রী গণভবনে থেকেই ঘোড়াঘাটের মত ছোট উপজেলা সহ পুরো দেশ নিয়ে ভাবছেন। এটি অন্তর থেকে অনুভব করলেই বুঝতে পারবেন।
তিনি আরো বলেন, আজ আওয়ামীলীগ সরকারের হাত ধরেই স্বাস্থ্য ও শিক্ষাক্ষাত সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আপনারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। আর আপনাদের জন্য আমরা কি উন্নয়ন করছি, তা এসব অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতেই আপনাদের মাঝে উপস্থিত হই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুরে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

আপডেট সময় : ০৯:২২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪