সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে উপজেলা পর্যায়ে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাবুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ এফ এম জালাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন
বাবুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন,
বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা, উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ রোমাঞ্চ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রহমান সন্যামত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খান আবু জাফর মুহাম্মদ
সালেহ, কেদারপুর সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, সহকারী
শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি বাংলাদেশের একটি বড় ব্যাধি। এটি দেশের সার্বিক অগ্রগতি এবং উন্নয়ন ব্যাহত করছে। কেবল দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। এর জন্য সর্বস্তরে মূল্যবোধ সৃষ্টি এবং সামাজিক ভাবে সকলকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হয়েছে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪