সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে ৮ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে সাজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ জন মাদক সেবী সহ ১০ জন গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এদেরমধ্যে ৮ জন মাদক সেবনের সময় আটক হয়েছে। বাকি দুজন আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় গ্রেপ্তার হয়েছেন।

আভিযানিক দলের নেতৃত্ব দেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার মোদক ও লিখন কুমার মন্ডল।

মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আদালতের নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব জালালপুর গ্রামের হামিদ পালোয়ানের ছেলে বাচ্চু পালোয়ান, এসকে বাজার গ্রামের সেকেন্দার আজমের ছেলে আশরাফুল ইসলাম, পূর্ব জালালপুর গ্রামের মৃত সমেসের ছেলে আশিক মিয়া, একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে রেজাউল করিম, আজাদমোড় গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাসুদুর রহমান।

বাকি তিনজন হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত গোলাপ মহন্তের ছেলে লিটন মোহন্ত, একই উপজেলার জাইতুরবালা গ্রামের মৃত আমানুল্লাহর ছেলে নজরুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নান।
শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত থানা পুলিশের পৃথক আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থান থেকে ৮ জন মাদক সেবী ও ২ ওয়ারেন্টের আসামীসহ ১০ জনকে গ্রেপ্তার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সাজাপ্রাপ্ত ৮ জন সহ মোট ১০ জন আসামীকে শনিবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ৮ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট সময় : ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪