সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনাটি ঘটেছে ১৫ মে বুধবার দিবাগত রাতে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ মে বৃহস্পতিবার ভোরে চাঁদপাশা ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ রাব্বি ঘুম থেকে জেগে দেখতে পান তার রুমের দরজা বাহির থেকে বন্ধ। পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার তালার ছিটকানি ভাঙ্গা। পরে ভিতরে প্রবেশ করে দেখতে পান ভিতরে ১৫ টি সরকারি ল্যাপটপ নেই। তাৎক্ষণিক বিষয় টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম কে অবহিত করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম বলেন, সকাল ৬ টার দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী মাধ্যমে জানতে পারি শেখ রাসেল ডিজিটাল ল্যানের ১৫ টি ল্যাপটপ চুরি হয়েছে। বিষয়টি আমি জানতে পেরে তাৎক্ষণিক বিদ্যালয়ের ম্যামেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস কে অবহিত করি। পরে ম্যানেজিং কমিটির সভাপতির সাথে আলাপ করে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করি। এমন কি বিষয় টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান স্যার কে ও অবহিত করা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস জানান, চুরির ঘটনা আমাকে প্রধান শিক্ষক টেলিফোনে অবহিত করেছেন। তবে ঘটনার দিন রাতে বিদ্যালয়ের হল রুমে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা চলছিল, যা প্রধান শিক্ষক আমাকে অবহিত না করেই অনুমতি দেন। বিষয়টি কোন ভাবেই সমর্থন যোগ্য নয়। তবে চুরির বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি) এর উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি

আপডেট সময় : ১২:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪