সংবাদ শিরোনাম ::
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

কাঁচি দিয়ে গলা কেটে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বিয়ের জন্য বার বার বাবা-মাকে বলার পর বিয়ে না দেওয়ায় মা রানু বেগমকে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে ঘাতক ছেলে মো. রাসেল। এরপর ঘর থেকে মোবাইল ফোনে মার হত্যার ঘটনা বাবা আতর খাঁনকে জানায় সে। কিছুক্ষণ পর আতর খাঁন কাজ থেকে ঘরে এসে স্ত্রীর নিথরদেহ খাটে পড়ে থাকতে দেখেন।

শনিবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঘাতক ছেলে রাসেলের বরাত দিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

শুক্রবার দুপুরে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা গ্রামের খান বাড়িতে। হত্যার শিকার রানু বেগম ওই বাড়ির আতর খাঁনের স্ত্রী এবং ঘাতক রাসেলের বাবা।

হত্যার ঘটনার মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনসহ চৌকস দল রাসেলকে পৌর এলাকার কেরোয়া গ্রাম থেকে গ্রেফতার করে। রাসেলের দেয়া তথ্যে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও রক্তমাখা লুঙ্গি ও সার্ট উদ্ধার করে।

এ ঘটনায় শনিবার ছেলেকে হত্যা মামলার আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাবা আতর খাঁন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, রাসেল তিন মাস যাবৎ উচ্ছৃঙ্খল চলাফেরা করত। তার বাবা-মা নিষেধ করলেও রাসেল তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে এবং মারধর করে। বিষয়টি তার বাবা আতর খাঁন স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ রাজনকে অবগত করলে আসামি তার বাবা-মাকে প্রাণে হত্যা করবে বলে ভয়-ভীতি দিয়ে আসছিল। ২৬ এপ্রিল ভোর ৫টার দিকে রাসেলের বাবা আতর খাঁন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর মাকে ঘরে একা পেয়ে সে এই হত্যাকাণ্ড ঘটায়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

বিকেলে আসামি রাসেলকে ফরিদগঞ্জ থানা পুলিশ চাঁদপুর আদালতে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঁচি দিয়ে গলা কেটে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার

আপডেট সময় : ০৭:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪