সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহমুদুল হক খান মামুন আনারস, এস এম জাকির হোসেন মোটরসাইকেল, মোঃ আব্দুল মালেক কাপ-পিরিচ, মোঃ মনিরুল ইসলাম ছবি দোয়াত-কলম ও মোঃ মাহবুবুর রহমান মধু ঘোড়া প্রতীক পেয়েছেন।উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মোঃ জসিম উদ্দিন তালা, মোঃ মাহিদুর রহমান মাহাদ বই, মোঃ হাদিস মীর টিউবওয়েল ও শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ উড়োজাহাজ প্রতীক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নেহার বেগম হাঁস, মারিয়া আক্তার ফুটবল ও মোসাম্মৎ হালিমা বেগম হ্যাপী কলস প্রতীক পেয়েছেন।প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সির সভাপতিত্বে সভায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ০৫:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪