সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট((দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা মাদকের কারবার, মাদক সেবন এবং জুয়া খেলাসহ নানা অপরাধে জড়িত।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার ভোরবেলা পর্যন্ত পুরো উপজেলায় এই বিশেষ অভিযান চালায় থানা পুলিশের পৃথক কয়েকটি আভিযানিক দল।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন মাদক বেচাকেনা এবং জুয়া খেলার সময় হাতেনাতে আটক হয়েছেন। তাদের মধ্যে ৪ জুয়ারিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার হয়েছে আরও ৭ জন।
গ্রেপ্তার আসামিরা হলেন, নওশাদ হোসেন (৩৯), রঞ্জিত বর্মন (৩৮), মোনায়েম খান (৫০), সুবাশ চন্দ্র (৪৫), ময়নুল ইসলাম (৪০), জাহিদুল ইসলাম (৩৫), আলহাজ চৌধুরী (২৬), শাকিল মিয়া (২৬), রজ্জব আলী (৪৫), সবুর মোল্লা (৪৩), কাদির মোল্লা (৩৯), আফজাল হোসেন (২৭), মিনহাজুল ইসলাম (২৮), ছোঁয়ার হোসেন সৌরভ (৪৫) , গোলাম রব্বানী (২৫), শামিম রেজা (৩৭), শরিফুল ইসলাম (৩৫), বাবু মিয়া (৩০) এবং শাহিন (৪০)।
ঘোড়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘোড়াঘাট ছোট্ট একটি উপজেলা। তবে সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রভাব লক্ষণীয়। আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সনীতি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছি।
এ বিষয়ে আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার সার্বিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীদেরকে শুক্রবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

আপডেট সময় : ০৬:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪