সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

গাজীপুরের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় কাউসার বাগমার (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন।

এর আগে, একইদিন ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য তার মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। ভোরে কাউসারকে তার বাবা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

নিহতের মা মোসলেমা বেগম জানান, কাউসার মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতেন। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিলেন। গতকাল রাতে নেশার টাকার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় তার বাবা ভোরে তাকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন।

নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতেন ও মাদকসেবন করতেন। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইতেন। মা টাকা না দিলে ঘর ভাঙচুর ও মাকে মারধর করতেন।

ওসি মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

আপডেট সময় : ০৬:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪