সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ায় সম্পত্তি জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় হতদরিদ্র পরিবারের সম্পত্তি জবর দখল করে পুকুর খনন ও পাকা স্থাপনা (বসত বিল্ডিং) নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।এতে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ গ্রহণ করেন।
জানা গেছে ,বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের মৃত মৌজে আলী মাঝির ৬ কন্যার ওয়ারিশকৃত জমির দুই কন্যার কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন রফিকুল ইসলাম মিলনের পুত্র মো. রাসেল ! তিনি ২৫ শতক জমি ক্রয় করলেও অন্য বোনদের ওয়ারিশী সম্পত্তিসহ ১১০ শতক সম্পত্তি স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় জোরপূর্বক দখল করেন । এতে অন্য ওয়ারিশ বোনেরা বাধা দিলে দুই সহোদর মিলন ও সেলিম তাদের খুন – জখমের হুমকি দেয় ।ফলে সম্প্রতি মৃত মৌজে আলী মাঝীর মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা ৪৯৫/ ২০২৪ দায়ের করেন । ম্যাজিস্ট্রেট ফৌজদারী ১৪৪ / ১৪৫ জারি করেন। ঘটনা স্থলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন । কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেলিম ও মিলন ওই সম্পত্তিতে পুকুর খনন ও পাকা স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছেন । এ ব্যাপারে ভূক্তভোগী রাবেয়া বেগম অভিযোগ করেন, মিলন তাদের ওয়ারিশ প্রাপ্ত ৬ বোনের মধ্যে দুই বোনের কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন। কিন্তু সে ১১০ শতক জমি দখল করে নিয়ে যায় । প্রতিবাদ করায় খুন জখমের হুমকি দেয়া হয় ।এমনকি তাদের লাশ বানিয়ে পুঁতে ফেলবে বলে মিলনের ভাই সেলিম হুমকি দেয় । হত দরিদ্র হওয়ায় তারা ন্যায় বিচার পাচ্ছেন না বলেও রাবেয়া বেগম জানান। মিলন এ অভিযোগ স্বীকার করে জানান রাবেয়া ও তার অন্য বোনেরা ওয়ারিশ মূলে ৭৫ শতাংশ জমি পাবেন । আমরা এটা পরবর্তীতে বসে সমাধান করে নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সম্পত্তি জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪