সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে জেলা প্রশাসকের সঙ্গে মুরগী ব্যবসায়ীদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মুরগী বিক্রি ও বাজার স্বাভাবিক রাখতে মুরগী ব্যবসায়ীদের সঙ্গে ঝালকাঠি জেলা প্রশাসক জনাব ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে বুধবার ২০শে মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ, জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাগণ ও বাজার সমিতির সদস্যসহ বিভিন্ন ব্যবসায়ীগণ।

আলোচনা সভায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা, মুরগী ব্যবসয়ীরা মুরগী বিক্রি না করলে ডিসি অফিস প্রাঙ্গণে খামারিদের কাছ থেকে মুরগী এনে মাংকিং করে সরকার নির্ধারিত মূল্যে মুরগী বিক্রি করা, বাজার মনিটরিং টিমকে ব্যবসায়ী সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; মুরগি, গরু ও আলুসহ অন্যান্য পণ্য যেসকল জেলা থেকে আমদানি করা হয় সেসকল ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা ও জানতে চাওয়া কত মূল্যে তারা বিক্রি করে এবং সেসকল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সেখানে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানানোসহ বিভিন্নরকম সিদ্ধান্ত গৃহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জেলা প্রশাসকের সঙ্গে মুরগী ব্যবসায়ীদের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪