সংবাদ শিরোনাম ::
হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

গৌরনদী ও আগৈলঝাড়া প্রশাসন,জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজ হতে হবে জনকল্যানমুখী। পাশাপাশি প্রতিটি সেক্টরকে স্মার্ট হতে হবে। আগৈলঝাড়া- গৌরনদী নিয়ে গঠিত বরিশাল-১ আসন থেকে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আরও বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক থাকছে না, তাই স্বাধীনতাবিরোধী চক্র উপজেলা নির্বাচনসহ তাদের মনগড়া নানা ইস্যু তৈরি করে ফের ষড়যন্ত্র শুরু করেছে। তাই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আবদুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, আগৈলঝাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সারেহ মোঃ লিটন সেরনিয়াবাত,ভাইস চেয়ারম্যানবৃন্দ, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ ইউপি চেয়ারম্যানগণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদী ও আগৈলঝাড়া প্রশাসন,জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়

আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪