সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কিশোর গ্যাং রিফাত বাহিনীর ৩ সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ৪৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর চাঁদমারী চার রাস্তার মোড়ে ছাত্রলীগ কর্মী তরিকুল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় সন্ত্রাসী কিশোর গ্যাং রিফাত বাহিনী তিন সদস্যকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার ভোররাত ৩টায় বাবুগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাবুগঞ্জের আবির ও নগরীর জর্ডান রোড এলাকার নাজির হোসেনের ছেলে হাদি এবং রুপাতলীর দপদপিয়া পুরাতন ফেরিঘাট এলাকার সুজন।

পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানা পুলিশের সহকারি কমিশনার শায়েদের নেতৃত্বে এস আই সাইদুল এবং এএসআই সুমন একদল পুলিশ নিয়ে বাবুগঞ্জে আবিরের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, আটক ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য, গত তিন মাস পূর্বে নগরীর বঙ্গবন্ধু উদ্যান এলাকায় তরিকুল ও রাজু মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়। এ ঘটনার পর থেকে জিলা স্কুল এলাকার কিশোর গ্যাং গ্রুপের প্রধান রিফাত বাহিনীর সদস্য রাজু, হাসিব, সুজন, তাজিম, সিফাত, হাদি ও তৌফিকসহ আরও অজ্ঞাত ১০/ ১১ জন দা, রামদা নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে চাঁদমারী এলাকায় তরিকুলকে খুঁজতে থাকেন। বৃহস্পতিবার হঠাৎ করেই চাঁদমারী মোড়ে একটি চায়ের দোকানে বসা ছিল তরিকুল। এ সময় দা ও রামদা দিয়ে সন্ত্রাসী রাজু, হাসিব, সুজন, তাজিম, সিফাত, হাদি ও তৌফিক এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এলাকার লোকজন তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা দা ও রামদা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত তরিকুলকে তাৎক্ষণিক এলাকাবাসী উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি বরিশালে কিশোর গ্যাং এর সন্ত্রাসী গ্রুপ বেপরোয়াভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে পাড়া বা মহল্লা এসব কিশোর গ্যাংয়ের কাছে অবৈধ অস্ত্র ও দেশি রামদা, চাপাতি রয়েছে ।

এসব অপরাধীদের গ্রেফতার করে অস্ত্র উদ্ধারে অভিযান চালালে কিশোর গ্যাং অনেকাংশে কমে আসবে বলে জানান জনপ্রতিনিধিরা। একইসাথে গোটা বরিশালে এখন কিশোর গ্যাং আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোর গ্যাং রিফাত বাহিনীর ৩ সদস্য আটক

আপডেট সময় : ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯