সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাংলাবান্ধায় ভারতীয় বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
ভারতীয় সীমান্ত গেট ভেঙে দুইটি বন্য হাতি বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার তিরনইহাট ইউনিয়নে ভারতীয় সীমান্ত ইসলামবাগ এলাকা দিয়ে প্রবেশ করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে।
এদিকে সকালে গ্রামের ভেতর দিয়ে হাতি প্রবেশ করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাতি দেখতে শতশত উৎসুক জনতা ভিড় জমেছে।
স্থানীয়রা জানান, সকালে দুটি বন্য হাতি ইসলামবাগ হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে দু’তিনজন কৃষকের গৃহপালিত প্রাণির উপর আক্রমণ করে। হাতির আক্রমণে দৌলতপাড়া এলাকার সামসুল হক নামে এক দরিদ্র কৃষকের একটি গরু মারা যায়।
পরে কাশিমগঞ্জ এলাকায় বেশ কিছু বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পিয়াজ ও ভূট্টা ক্ষেতের ক্ষতি করেছে। এই খরব জানাজানি হলে আশেপাশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্নী বেগম ও নাহিদাসহ কয়েক জানান, সকালে দুটি বন্য হাতি বাড়িতে ঢুকে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। বাড়ির বেড়া, কারেন্টের তার, মোটরের তার ছিঁড়ে ফেলেছে। এতে কিছু ক্ষতি হয়েছে। আর আমরা আতঙ্কের মধ্যে আছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতি দুটি নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে।
উপজেলা বন কর্মকর্তা নুরুল হুদা বলেন, বাংলাবান্ধা কাশিমগঞ্জে দুটি বন্য হাতির খবর পেয়ে আমাদের বনবিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই জনসাধারণকে নিরাপদে রাখতে হ্যান্ড মাইক দিয়ে দূরে থাকতে বলা হয়। উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতি দুটি একটি ভুট্টা ক্ষেতে রয়েছে।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, ‘ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতি দুটি আমাদের ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। বিষয়টি জেলা প্রশাসক, মডেল থানা পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বনবিভাগ এলাকায় অবস্থান করছে, কেউই যাতে হাতিগুলোকে বিরক্ত না করে সে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতি দুটি সংরক্ষণের জন্য বন বিভাগের কোন বিশেষজ্ঞ ঘটনাস্থলে পৌঁছেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাবান্ধায় ভারতীয় বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৯:৩৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪