সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জেলায় দুইটি চালের আড়তে অভিযান পরিচালনা করে চালানের রসিদের সাথে মূল্য তালিকার অমিল থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের ফরিয়া পট্টি ও বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কৃষি বিপণন কর্মকর্তা।

এ সময় সঠিকভাবে মূল্য তালিকা না দেওয়া, চালানের রসিদ দেখাতে না পারাসহ নানা অভিযোগে মেসার্স সম্মিলিত বাণিজ্য ভাণ্ডার ও মেসার্স প্রগতি ট্রেডার্স নামে দুইটি চালের আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স সম্মিলিত বাণিজ্য ভাণ্ডার রসিদ না দেখিয়ে আড়তে তালা দিয়ে বন্ধ করে সরকারি কার্যক্রমে সহযোগিতা না করায় ১০ হাজার টাকা এবং মেসার্স প্রগতি ট্রেডার্স যথাযথভাবে মূল্য তালিকা না দেখানোয় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল কৃষি বিপণন কর্মকর্তা মো. রাসেল খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪