সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শিক্ষকরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছেন। জাতীর পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছেন।

শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা। বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার সকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন তিনি।

কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারমান প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজ দরিদ্র দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তীর্ণ হয়েছে। শেখ হাসিনার সরকার শিক্ষার হার বৃদ্ধি করেছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের উপর বিশাল গুরু দায়িত্ব রয়েছে।

নতুন প্রজন্মকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। দেশকে সমৃদ্ধশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী কলেজের জন্য নতুন ছাত্রাবাস নির্মাণ, মাঠের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কলেজের পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

নতুন সিটি মেয়রকে সঙ্গে নিয়ে বরিশালকে আধুনিক শহরে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এসএম কাইয়ুম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাবেক ভিপি মঈন তুষার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষকরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা

আপডেট সময় : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪