সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের প্রায় শতাধিক উপকারভোগীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন প্রশাসন।

মঙ্গলবার বিকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা আশ্রয়ণ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রহমতপুর ইউনিয়নের ইউপি সদস্য সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বাবুগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের প্রায় শতাধিক সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১১:৩২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪