সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেপ্তার
বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেপ্তার
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
- আপডেট সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

: বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের ময়দার মিল এলাকার নিজ গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্ম
কর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান,একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে সোমবার (৩০ নভেম্বর) সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে। এদিকে দলীয় নেতা-কর্মীরা
রাজনৈতিক হয়রাণিমূলক মামলায়
মশিউর রহমান কামালসহ আ: লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।###





















