সংবাদ শিরোনাম ::
বরিশালের সেই বিচারককে সুপ্রিম কোর্টের শোকজ নোটিস শিক্ষার মানোন্নয়নে ঝালকাঠিতে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেপ্তার কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা ভান্ডারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ সরিয়ে নিমবাগানে রুপান্তরিত করেছে বিডি ক্লিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি

বরিশালের সেই বিচারককে সুপ্রিম কোর্টের শোকজ নোটিস

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২ দিন ‘নিখোঁজ’ থাকার পর কুয়াকাটা থেকে ফিরে আসা বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদীমকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও বিচার বিভাগীয় শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগে গত ২৬ নভেম্বর তাকে এ নোটিস পাঠানো হয়।

নোটিসে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর দীর্ঘসময় নিখোঁজ ছিলেন শেখ ফারহান নাদীম। এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ১৮ নভেম্বর বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় আদালতের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করে।

এরপর ১৯ নভেম্বর সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন এবং সুস্থ ছিলেন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচারকার্যেও অংশ নেননি। তার এ ধরনের অননুমোদিত অনুপস্থিতিতে বিচার বিভাগীয় দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এটি বিচার বিভাগের প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মপরিবেশের পরিপন্থী এবং পেশাগত আচরণের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ছাড়া প্রায় দুই দিন স্বেচ্ছায় কর্মস্থল ও পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে, যা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় গত ১৮ ও ১৯ নভেম্বর বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, কর্তৃপক্ষকে না জানিয়ে বিচারকার্যে অংশ না নেওয়া এবং বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব ও শৃঙ্খলাবিরোধী আচরণের বিষয়ে পত্র পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে শেখ ফারহান নাদীমকে লিখিত ব্যাখ্যা দিতে নোটিসে নির্দেশ দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের সেই বিচারককে সুপ্রিম কোর্টের শোকজ নোটিস

বরিশালের সেই বিচারককে সুপ্রিম কোর্টের শোকজ নোটিস

আপডেট সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬