বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম
- আপডেট সময় : ১২:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম। সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে তিনি আগামী মেয়াদের জন্য আমির নির্বাচিত হন।
২২ নভেম্বর বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে নির্বাচনের ফলাফল ঘোষণা ও নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সাবেক বরিশাল জেলা আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল জেলা জামায়াতের আমির ড. মাহফুজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ এবং সাইয়্যেদ আহমেদ খাঁন।
পুনর্নির্বাচিত হওয়ার পর মো. রফিকুল ইসলাম দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে বাবুগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















