বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত
বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত
- আপডেট সময় : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

:বানারীপাড়া ৪ নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিংহকে ভিত্তিহীন ভাবে অন্যত্র ভোটার এক নারীর মৃত্যু সনদ নিতে নিয়মবহির্ভূত ভাবে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি সনদ না দেয়ায় বিভিন্ন পোকার হুমকি ধামকি সহ অনিয়মের মিথ্যা অভিযোগে এনে বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি ভিত্তিহীন বলে লিখিত এবং মৌখিক ব্যাখ্যায় দাবি করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিংহ। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ধার্যকৃত শুনানির দিনে অভিযোগকারী পক্ষের কেউই উপস্থিত হননি।
সংশ্লিষ্ট নথি ও সূত্র জানায়, গত ৪ অক্টোবর মো. হারুন সিকদার নামের এক ব্যক্তি বিভাগীয় কমিশনার বরাবর ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বকুল বেগমের মৃত্যু ও ওয়ারিশ সনদ প্রদানে ১ লাখ টাকা ঘুষ লেনদেন, সনদ প্রদানে অসম্মতি, অনিয়মিত উপস্থিতি এবং ইউপি সদস্যদের মতামত ছাড়া মন গড়া ভাবে পরিষদ পরিচালনার কথা উল্লেখ করা হয়। এ অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের কাছে লিখিত ব্যাখ্যা দাখিল করেন তনয় সিংহ। লিখিত ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন, ১ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কথিত লেনদেনের বিষয়ে অভিযোগে উল্লিখিত বিরোধী পক্ষের সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই লিখিতভাবে জানিয়েছেন যে তনয় সিংহের সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেন হয়নি।
ব্যাখ্যায় আরও জানানো হয়, আয়সন বিবি নামের এক ব্যক্তির ওয়ারিশ নির্ধারণে দাখিলকৃত কাগজপত্র যাচাই করে পূর্বের ভুল তথ্য সংশোধনপূর্বক প্রকৃত ওয়ারিশ নির্ধারণের উদ্যোগ নেওয়ায় স্বার্থসংশ্লিষ্ট একটি মহল ক্ষুব্ধ হয়ে এই অভিযোগ দায়ের করেছে। এছাড়া অভিযোগ পত্রে যেসব ইউপি সদস্য ও গ্রাম পুলিশের স্বাক্ষরের কথা বলা হয়েছিল, পরবর্তীতে তাঁরা পৃথক লিখিত বক্তব্যে জানিয়েছেন যে এ সংক্রান্ত কোনো কাগজপত্রে তাঁরা স্বাক্ষর করেননি। এদিকে ৪নং চাখার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের (এবং ৪নং ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) গ্রাম পুলিশ মো. মনির গোমস্তা লিখিত বক্তব্যে জানান, বকুল বেগমের মৃত্যু সনদ আবেদনে স্বাক্ষর করার জন্য নির্ধারিত ফরমে স্বাক্ষর করতে আসলে তিনি দেখতে পান ফরমে কোনো গণ্যমান্য ব্যক্তি বা ইউপি সদস্যের স্বাক্ষর নেই। এছাড়া বকুলের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা ঢাকা থাকা এবং আবেদন ফরমের সাথে ওই এলাকার কোনো হোল্ডিং ট্যাক্স রসিদ না থাকায় তিনি মৃত্যু আবেদন ফরমে স্বাক্ষর করেননি। পরবর্তীতে তদন্ত ও এলাকায় খোঁজখবর নিয়ে তিনি দেখেন, বকুল বেগমের ঘরবাড়ি, পুকুর, গাছপালাসহ কোনো অস্তিত্ব ওই এলাকায় নেই এবং কবরস্থানও না থাকায় তিনি নিশ্চিত হতে পারেননি যে তিনি মারা গেছেন নাকি জীবিত। ফলে বকুলের মৃত্যু আবেদন ফরমে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন এবং বকুলের মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদে তাঁর স্বাক্ষর থাকার বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
অন্যদিকে, ৪নং চাখার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মেজবাহউদ্দিন সোহেলও এ বিষয়ে লিখিত বক্তব্য প্রদান করেছেন। লিখিত বিবরণে তিনি জানান, বকুল বেগম নামের কোনো ব্যক্তি কিংবা তাঁর পক্ষের পরিবারবর্গের কেউ মৃত্যু সনদ বা ওয়ারিশ সনদ প্রাপ্তির জন্য কখনোই তাঁর কাছে কোনো আবেদন নিয়ে আসেননি। ফলে বকুল বেগমের মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ আবেদনে তাঁর স্বাক্ষর থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কেউ যদি উক্ত আবেদনে তাঁর স্বাক্ষর সংযোজন করে থাকেন, তবে তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দৃঢ়কণ্ঠে উল্লেখ করেন।
প্রশাসক তনয় সিংহ দাবি করেন, ইউপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়ারিশ সনদে তাঁর স্বাক্ষরের পাশাপাশি সংশ্লিষ্ট ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রদত্ত সব সনদের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষিত আছে। হারুন শিকদার যেটি দাবি করছেন সেটা একদম অযৌক্তিক যেটা আমার পক্ষে কোনভাবেই দেওয়া সম্ভব নয় তার অযৌক্তিক প্রাপ্যতা টা না পেয়ে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান না হলেও বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসেবে অতিরিক্ত কৃষি কর্মকর্তার পাশাপাশি ইউপি প্রশাসকের দায়িত্ব পালন করলেও কোনো দাপ্তরিক কাজে অবহেলা করেনি। এদিকে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য করা হলেও আবেদনকারী বা অভিযোগপক্ষের কেউ উপস্থিত হননি। এতে অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এদিকে প্রশাসক তনয় সিং বলেন আমার বিরুদ্ধে যারা মিথ্যাচার ও মানক্ষুন্ন করার ঘৃন্য প্রায়াসে মেতেছে আমি তাদের বিরুদ্ধে খুব দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করবো। বিষয়টি নিয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগের ভিত্তিতে শুনানির কার্যক্রমের দিন অভিযোগ দায়ের করা ব্যক্তি উপস্থিত হননি এবং অভিযোগ পত্রে যে নাম্বারটি দেওয়া আছে সেটা অন্য এক ব্যক্তির অতএব বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এদিকে তনয় সিংহের বিরুদ্ধে আনিতো মিথ্যা অভিযোগের বিষয়টি বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং এলাকায় জানাজানি হলে চাখারের সাধারণ জনগণসহ এলাকাবাসীব মধ্যে ক্ষোভ বিরাজ করেছে। ৭৫ বছর বয়সী রাহেলা বেগমকে চাখার ইউনিয়ন পরিষদে দেখা গেলে তার কাছে জানতে চাওয়া হয় কিসের জন্য এসেছেন তিনি বলেন শুনেছি মোগো চেয়ারম্যানের বিরুদ্ধে কেডা বলে মিথ্যা অভিযোগ দিছে সেইটা তার কাছে জিজ্ঞেস করতে আইছি স্যার অনেক ভালো মানুষ হ্যার নামেও মানে অভিযোগ দেয় আল্লাহ বিচার করবে হে আমার কত উপকার করছে। এদিকে চাখারের সামাজিক ও সুশীল জনগণ এই মিথ্য ও ভিত্তিহীন অভিযোগের কারণে ক্ষোভ প্রকাশ করেন।




















