বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার
বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস মিয়াকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বন্দর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মিঠুর বাবা। এদিন (মঙ্গলবার) বিকেলে বাইশারী ইউনিয়ন শ্রমিকদল নেতা মোঃ রাসেলের দায়েকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার সন্দেহভাজন ( অজ্ঞাতনামা) আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মজিবুর রহমান বলেন,পূর্বের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এদিকে দলীয় নেতা-কর্মীরা মামলার এজাহার নামীয় আসামী না হওয়া সত্ত্বেও সাবেক কাউন্সিলর বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইউনুস মিয়াকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জনিয়েছেন।



















