সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য গুরুত্ব ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের আয়োজনে বিরামপুর ঘাটপাড়ে এক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিরামপুরে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের আহ্বায়ক ডা.ইমার উদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কুমার সেন এবং দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মোঃ আতিকুর রহমান রাজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের সদস্য সচিব মিঞা শফিকুল আলম (মামুন)।আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যা। তবে সচেতনতা,নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস,শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।বক্তারা আরও বলেন,ডায়াবেটিস শুধু একজন ব্যক্তির সমস্যা নয়,এটি পরিবার ও সমাজের ওপরও প্রভাব ফেলে। তাই রোগ সম্পর্কে ভুল ধারণা দূর করে নিয়মিত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মোঃ শিরন আলম,মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এবং জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ। এছাড়াও বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সমিতির নিয়মিত সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরে ডায়াবেটিস প্রতিরোধ,প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন,বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডায়াবেটিস বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আয়োজনে: বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল,বিরামপুর, দিনাজপুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

আপডেট সময় : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬