ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯
ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯
- আপডেট সময় : ১২:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে
এক দিনে এক মাদক কারবারিসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা সহ হয়বর হোসেনকে (৪৫) করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি ঘোড়াঘাট উপজেলার সিংড়া (নয়াপাড়া) এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে মোহাম্মদ কয়বার হোসেনকে (৪৫)। ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। তারা হলেন,মোঃ মিনহাজ (২৩), মোঃ ইমন মিয়া (২২), শ্রী সুমিত মালো (১৯), মোঃ সোহাগ মিয়া (২০) ও শ্রী রুবেল মুর্মু (১৯)। তাদের মধ্যে চারজন ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর এলাকার এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা।
অন্যদিকে,আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্তরা হলেন,বাসেদ মিয়া, শাহিন মিয়া ও শাহেন শাহ।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মাদক ও অপরাধ দমনে মাদক কারবারি সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একজন মাদককারবারি, তিনজন ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত আসামি, অপর চারজন নিয়মিত মামলার আসামি। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার ৯ জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






















