সংবাদ শিরোনাম ::
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট বিরামপুরকে জেলা ঘোষণা ও নাগরিক দুর্ভোগ নিরসনে ১০ দফা দাবি, ইউএনওর কাছে স্মারকলিপি বাবুগঞ্জে ৪ পিস ইয়াবাসহ তরুণ আটক, পুলিশের কাছে হস্তান্তর। ভান্ডারিয়া পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের শেষবারের মতো সতর্কবার্তা কাঠালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী ফেসবুকে “গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা: বরিশালে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ঘোড়াঘাটে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন কেন্দ্র হতে মেয়াদোত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাবুগঞ্জে ৪ পিস ইয়াবাসহ তরুণ আটক, পুলিশের কাছে হস্তান্তর।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে চার পিস ইয়াবাসহ সিয়াম (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় একটি মাদকবিরোধী সংগঠনের সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গ্রামের বটতলা দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্রকাঠী মাদকবিরোধী সংঘের সদস্যরা সিয়ামকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করেন। পরে বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে জানানো হয়।

আটক সিয়াম ক্ষুদ্রকাঠী এলাকায় বসবাসরত জলিল মিয়ার ছেলে। তাঁর স্থায়ী বাড়ি মাদারীপুর জেলায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে অটোগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) শফিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়রা আটক তরুণকে উদ্ধার করা ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ৪ পিস ইয়াবাসহ তরুণ আটক, পুলিশের কাছে হস্তান্তর।

বাবুগঞ্জে ৪ পিস ইয়াবাসহ তরুণ আটক, পুলিশের কাছে হস্তান্তর।

আপডেট সময় : ০৭:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬