সংবাদ শিরোনাম ::
বরিশালে পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব ঘোড়াঘাটে আগাম শীতকালীন শাকসবজি চাষে কৃষকের মুখে হাসি ​নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি ভান্ডারিয়া থানা শিশু পার্ক পরিচ্ছন্ন করল বিডি ক্লিন, বোতলের বিনিময়ে দিলো গাছ, সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পৌরসভা। সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা

বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে তরুণদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানের একপর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ঋণ সহায়তা কাজে লাগিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

আপডেট সময় : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬