কেন্দ্র হতে মেয়াদোত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
কেন্দ্র হতে মেয়াদোত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
- আপডেট সময় : ০৫:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার সন্ধায় কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। উল্লেখ্য, ২০১৮ সালে চুয়াডাঙ্গায় মোঃ শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়। তার পর থেকে জেলা ছাত্রদলের আর কোনো কমিটি গঠন করা হয়নি।ফলে নতুন কমিটি গঠনের লক্ষ্য ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।














