সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন কেন্দ্র হতে মেয়াদোত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বরিশালে পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব ঘোড়াঘাটে আগাম শীতকালীন শাকসবজি চাষে কৃষকের মুখে হাসি ​নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি ভান্ডারিয়া থানা শিশু পার্ক পরিচ্ছন্ন করল বিডি ক্লিন, বোতলের বিনিময়ে দিলো গাছ, সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পৌরসভা। সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত

ভান্ডারিয়া থানা শিশু পার্ক পরিচ্ছন্ন করল বিডি ক্লিন, বোতলের বিনিময়ে দিলো গাছ, সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পৌরসভা।

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়ায়
আজ ৩১ অক্টোবর রোজ শনিবার বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিমের উদ্যোগে উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় ভান্ডারিয়া থানা শিশু পার্কে পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ও প্লাস্টিকের বোতলের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন এবং ব্যতিক্রমী ‘বোতল দিন, গাছ নিন’ ইভেন্টের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচিতে প্লাস্টিকের বোতল জমা দিয়ে পরিবেশবান্ধব গাছ পেয়ে আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। কর্মসূচির শেষ পর্যায়ে প্লাস্টিকের বোতলের পাশাপাশি চিপসের প্যাকেট ও চকলেটের প্যাকেটের বিনিময়েও গাছ বিতরণ করা হয়।

ব্যতিক্রমী এ উদ্যোগ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিমের পক্ষ থেকে বলা হয়, “পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট কিংবা চকলেটের প্যাকেট যত্রতত্র ফেলে না দিয়ে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চেয়েছি, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কার্যক্রম নয়; এটি আমাদের প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ভান্ডারিয়া গড়ে তোলা।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ পাঠ করান দিবাকর বিশ্বাস, উপ-প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভান্ডারিয়া, পিরোজপুর।
শপথ পাঠ করানোর পর দিবাকর বিশ্বাস বলেন, পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম শর্ত। শুধু প্রশাসন বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে এককভাবে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ। আমরা প্রত্যেকে যদি নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখি এবং যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকি, তাহলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বিডি ক্লিনের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার বার্তা ছড়িয়ে পড়ে।
পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন ভান্ডারিয়া গড়ে তোলার প্রত্যয়ে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভান্ডারিয়া থানা শিশু পার্ক পরিচ্ছন্ন করল বিডি ক্লিন, বোতলের বিনিময়ে দিলো গাছ, সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পৌরসভা।

ভান্ডারিয়া থানা শিশু পার্ক পরিচ্ছন্ন করল বিডি ক্লিন, বোতলের বিনিময়ে দিলো গাছ, সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পৌরসভা।

আপডেট সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬