বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব
বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব
- আপডেট সময় : ০৪:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;ts:108623493563764;appts:1790850919837;qlty:1;;illum:2 scene:0 humanIn:4;

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে ব্যতিক্রমী ভ্যান র্যালি ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাহুতকাঠী বন্দর থেকে ভ্যান র্যালিটি বের হয়ে আবুল কালাম কলেজ এলাকা ঘুরে নতুনহাট স্টেশনে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন শিহাব। এতে দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন এলাকার তিন শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
গণসংযোগকালে শিহাব মোল্লা বলেন, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন তাঁকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জনগণের সঙ্গে গণসংযোগ ও প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী তিনি মাঠে কাজ করছেন।
তিনি আরও বলেন, গণসংযোগে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নবাসীর জন্য কাজ করবেন এবং স্থানীয় সরকারের সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।














