মানামী লঞ্চ মালিক সালামের ১বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড
মানামী লঞ্চ মালিক সালামের ১বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড
- আপডেট সময় : ০৪:১৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ঢাকা বরিশাল নৌপথে
চলাচলরত মানামী লঞ্চের মালিক সালাম শিপিং লাইনস লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আবদুস সালাম কে চেক প্রতারনার একটি মামলায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। এর পাশাপাশি তাকে ৬ কোটি ২৭ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। ঢাকার যুগ্ম মহানগর
দায়রা জজ এর ১ম আদালত এর বিচরক মেহেদী হাসান এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানাযায়, ইসমত আরা বাদী হয়ে এন আই এ্যাক্ট এর ১৩৮/১৪০ ধারায় সি আর ৮৩৭/৩১ মামলা টি আদালতে দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয জয়েন্ট ষ্টকের মালিকানা অনুযায়ী মানামী লঞ্চের ব্যবস্হপনা পরিচালক ও শেয়ার হোল্ডার ফিরোজ আলম, শেয়ার হোল্ডার ইসমত আরা, শেয়ার হোল্ডার আহম্মেদ জাকি এদের কে নিয়ে লঞ্চ পরিচালনা সহ আয় ব্যয়ের হিসেব করার কথা। কিন্ত সুকৌসালে সালাম শিপিং লাইনস লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আবদুস সালাম ক্ষমতার প্রভাবে সরিয়ে দেন। এমন কি তিন বছরের আয় ব্যায়ের হিসেব না দিয়ে তাদের কে হুমকি ধমকি দেন। পরে লঞ্চ মালিকদের এক বৈঠকে মানামী লঞ্চ পরিচালনায় তিন বছরের হিসেব অনুযায়ী ৬ কোটি ২৭ লাখ টাকা পরিশোধে সিদ্ধান্ত হয়। সে মোতাবেক আবদুস ছালাম ওই টাকা পরিশোধের জন্য ইসমত আরাকে ৬ কোটি ২৭ লাখ টাকার চেক প্রদান করেন। ঢাকার গুলশান শাখা সিটি ব্যাংকে টাকা উত্তলন করতে গেলে ৩ বার চেক ডিজঅর্নার হয়। পরে চেক প্রতারণা মামলা করা হয়।
এদিকে বরিশাল লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি শেখ আবদুর রহিম জানাজ, লঞ্চ মালিক সমিতি বিষয় টি আমরা জানি। তৎকালীন সময় ক্ষমতার প্রভাবে আবদুস ছালাম এ কাজটি করেছন। এখন আইনি বিষয় মেনে নিতে হবে।
তবে কথা বলার জন্য সালাম শিপিং লাইনস লিমিটেড এর কোন কর্মকর্তাকে পাওয়া না গেলেও মানমী লঞ্চের সুপারভাইজার বাপ্পি জানান, মালিক আবদুস সালাম বিদেশ রয়েছেন তার সাথে কথা বলে কন্টাক্ট করিয়ে দেবেন।






















