সংবাদ শিরোনাম ::
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

ত্যাগী নেতা নান্নুর মূল্যায়ন হয়নি, কর্মীরা হতাশ

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৮:৩৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু দলীয় সরকারের কোনো পদে বা সংসদ সদস্য হিসেবে স্থান পাননি। স্বৈরাশাসনের ১৬ বছর রাজপথে সংগ্রাম করার পরও বিএনপি সরকার গঠনের পর সেই রাজপথই তার ঠিকানা রয়ে গেছে।

হাসিনাভিত্তিক ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সারা দেশে আলোচিত হয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা মাহবুবুল হক নান্নু। আওয়ামী অপশাসনের ১৬ বছর ধরে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তিনি ঝালকাঠি-২ আসন থেকে একাধিকবার মনোনয়ন চেয়েও বঞ্চিত হয়েছেন।
কারাবরণ ও মামলা: আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার কারাবরণসহ তাঁর বিরুদ্ধে শতাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়।
দীর্ঘ কারাজীবন: মাহবুবুল হক নান্নুর ভাষ্যমতে, ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে তিনি মোট সাড়ে পাঁচ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। হাসিনা মুক্ত বাংলাদেশ চাওয়ায় ১৯৯৬ সালে তাকে কারাগারে কারারক্ষীদের দিয়ে নির্যাতন করা হয়েছিল।

এবিষয়ে নান্নু বলেন নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি এবং রাজপথ ছেড়ে যাননি। মনোনয়ন না পাওয়া এবং সরকারের কোনো পদে স্থান না পাওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তিনি মনে করেন, বাংলার মানুষ অপশাসন থেকে মুক্তি পেয়েছে এবং মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে—এতেই তিনি খুশি।
রাজনৈতিক জীবন ও ছাত্ররাজনীতি।

মাহবুবুল হক নান্নুর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বীরসেনা গ্রামে। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) সাবেক ভিপি ছিলেন।
রাজনৈতিক হাতেখড়ি: হাইস্কুলে অধ্যয়নরত অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে আকৃষ্ট হন।

১৯৮৭: বিএম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর দুই বছর পর তাকে সংগঠনটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়।
১৯৯১: সরকারি বিএম কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়ে কলেজছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন এবং এজিএস নির্বাচিত হন।
১৯৯৩: বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুবার বরিশাল বিভাগীয় সহসভাপতির দায়িত্ব পালন করেন।
বিএনপির বিভিন্ন পদ: ২০০১: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক পদ লাভ করেন।
২০০৮: ঝালকাঠি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
২০০৯: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়।
২০১৬: বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক হিসেবে দায়িত্ব পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় নান্নুর অনুসারীরা হতাশ হন।
নির্বাচনের পরে তারা আশা করেছিলেন, হয়তো গুরুত্বপূর্ণ কোনো সরকারি পদে নিয়োগ পাবেন নান্নু।
কিন্তু সেটিও না হওয়ায় নেতাকর্মীদের মনে এই প্রশ্ন জেগেছে যে, দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের কোনো সঠিক মূল্যায়ন নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ত্যাগী নেতা নান্নুর মূল্যায়ন হয়নি, কর্মীরা হতাশ

ত্যাগী নেতা নান্নুর মূল্যায়ন হয়নি, কর্মীরা হতাশ

আপডেট সময় : ০৮:৩৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬