সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ২০২৫-২০২৬ অর্থ বছরের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও বিতর্কিত ডিলারশিপ বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে গালুয়া বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
​স্থানীয় বাসিন্দা মো. মোস্তাফা সিকদার, মো. মারুফ হোসেন, মো. হারিচ মিয়া ও মো. মনিরুজ্জামান লাভলুল অভিযোগ করে বলেন, গালুয়া ইউনিয়নের জন্য নির্বাচিত টিসিবি ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স নামিরা এক্সপ্রেস’-এর স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান এবং ‘সিমা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. রবিউল আউয়াল ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করেছেন।
​তারা আরও জানান, গত সোমবার রাতে গালুয়া বাজারের আল-মদিনা জেনারেল স্টোরে তড়িঘড়ি করে মেসার্স নামিরা এক্সপ্রেসের একটি সাইনবোর্ড টানানো হলেও দোকানমালিক এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিরাই সেই সাইনবোর্ড খুলে ফেলেন। অন্যদিকে, ‘সিমা এন্টারপ্রাইজ’ নামে কোনো প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।
​প্রতিবাদকারীদের অভিযোগ, সরকারি নথি ও লাইসেন্সের আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজাপুর উপজেলার পুটিয়াখালী ইউনিয়নের ঠিকানা ব্যবহার করলেও তাদের প্রকৃত স্থায়ী বাসস্থান ও ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র অবস্থিত। অথচ ইউনিয়নভিত্তিক টিসিবি ডিলার নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ী হওয়া অন্যতম প্রধান শর্ত। নিয়োগের নির্ধারিত শর্ত পূরণ না করেই বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে এই ডিলারশিপ নেওয়া হয়েছে। সমাবেশে বক্তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত এই বিতর্কিত ডিলারশিপ বাতিলের দাবি জানান।
​এদিকে, ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ইতোমধ্যে সৈয়দ মেহেরুন্নছা ও মো. মহারাজ হোসেন নামের দুই ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগকারী মো. মহারাজ হোসেন বলেন, “সরকারি বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা ব্যবসায়ী নন—এমন কোনো ব্যক্তির এই ইউনিয়নের কোটায় টিসিবি ডিলারশিপ পাওয়ার কোনো সুযোগ নেই। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
​গালুয়া বাজার কমিটির সভাপতি সৈয়দ তপন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দা। যে দুটি প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাদের কোনো দোকান বা স্বত্বাধিকারীর পরিচয় এই এলাকায় পাওয়া যায়নি। এটি সুস্পষ্ট জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে ডিলারশিপ হাতিয়ে নেওয়ার ঘটনা। আমরা দ্রুত এই বিতর্কিত ডিলারশিপ বাতিল করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় ডিলার নিয়োগের দাবি জানাচ্ছি।”
​এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​

​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​

আপডেট সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬