সংবাদ শিরোনাম ::
খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে দুই কিলোমিটারজুড়ে এলাকাবাসীর মানববন্ধন ঝালকাঠিতে যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে কাজ করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বরিশালে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯

ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.29; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

২৪ জুলাই শুক্রবার ঝালকাঠি সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ সিরাজুলন্নবী মামুন।
ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঐতিহাসিক প্রতিশ্রুতির অংশ হিসেবে বর্তমান মৌসুমে সারাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষি নান্না খলিফা। এ সময় জেলা ও উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদর হাসপাতাল চত্বর ও এর আশেপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট সময় : ০১:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬