বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৪:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট বাজার সংলগ্ন চন্দ্রপাড়া কালভার্টের উপর থেকে মোঃ সিদ্দিকুর রহমান (৩০) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
আটককৃত সিদ্দিকুর রহমান বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মোঃ মোসলেম হাওলাদারের ছেলে।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট বাজার সংলগ্ন চন্দ্রপাড়া এলাকায় এয়ারপোর্ট থানার এস আই (নিঃ) আব্দুল্লাহ মোঃ আল মোমেনের নেতৃত্বে অভিযান-৪১ ডিউটি করা কালীন সময়ে সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ৬০ পিস মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়।
পরে আটককৃত আসামি সিদ্দিকুর রহমান কে এয়ারপোর্ট থানায় নেয়া হয় এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। সেইসাথে নিয়মিত অভিযান অব্যাহত আছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।






















