সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাবুগঞ্জ থানা পুলিশের সফল অভিযান ১৬ বছর পলাতক থাকার পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে গত ১৮ জুলাই শনিবার রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে র‍্যাব-৬, এর সহায়তায় তাকে গ্রেফতার করে বাবুগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে মো. আরিফ হোসেন (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় বিচার শেষে ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের ১৯-ক ধারায় সাজা প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব না হওয়ায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন।

নির্দেশনা পাওয়ার পর এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করেন।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র‍্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে বাবুগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল সোমবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে যেখানেই তারা আত্মগোপনে থাকুক না কেন, আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ থানা পুলিশের সফল অভিযান ১৬ বছর পলাতক থাকার পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাবুগঞ্জ থানা পুলিশের সফল অভিযান ১৬ বছর পলাতক থাকার পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬