সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

আবাসিক ভবনের রুমে মাদরাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবাসিক মাদরাসার রুমে এক ছাত্রী রহস্যজনকভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ জুলাই) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায়।

মৃত জান্নাতুল ফেরদাউস (১১) রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই থানার নালুয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সান্টুর মেয়ে। শিশুকাল থেকে সে (জান্নাতুল) তার নানা বাড়ি গৌরনদীর কাসেমাবাদ গ্রামের মৃত সাহেব আলী ফকিরের বাড়িতে বসবাস করে আসছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গেরাকুল গ্রামের বাসিন্দা শিক্ষক জহুরুল ইসলাম আকনের কাসেমাবাদ এলাকার বাড়ি ভাড়া নিয়ে গত বছরের নভেম্বর মাসে মিফতাহুল জান্নাহ্ হিফজুল কুরআন মডেল মহিলা মাদসারা নামের একটি আবাসিক প্রতিষ্ঠান করেন দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান খন্দকারের ছেলে মো. আবু ইউসুফ খন্দকার। দুইজন নারী শিক্ষিকা দিয়ে ১৫ জন ছাত্রীকে নিয়ে ওই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।

মৃত জান্নাতুল ফেরদাউসের মা সুর্বনা বেগম জানিয়েছেন, তার স্বামী প্রবাসে থাকার সুবাদে তিনি তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি কাসেমাবাদ গ্রামে বসবাস করে আসছেন। তিনি আরও জানিয়েছেন, আবাসিক ওই মাদরাসার নাজেরা বিভাগে তার মেয়ে জান্নাতুল ফেরদাউস অধ্যায়নরত ছিলো।

মাদরাসার একাধিক ছাত্রীরা জানিয়েছে, সোমবার সন্ধ্যার পর মাদরাসার একটি কক্ষ ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে বাহির থেকে জানাল গ্লাস দিয়ে তারা দেখতে পায় ভিতরে কেউ জানালার গ্রীলের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এসময় তারা ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও মাদরাসার দায়িত্বরত ওই দুই শিক্ষিকা বন্ধ দরজা ভেঙ্গে প্রবেশ করে জানালার গ্রীলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জান্নাতুল ফেরদাউসকে দেখতে পায়। তাৎক্ষনিক তারা তড়িঘড়ি করে ওই ছাত্রীকে নামানোর পর দেখেন সে (জান্নাতুল) মারা গেছে।

পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

অপরদিকে খবর পেয়ে মৃতের স্বজনরা ওই মাদরাসায় ছুটে আসলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এ ঘটনায় মৃতের স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো বিষয়টি তদন্ত করে জান্নাতুল ফেরদাউজের আত্মহত্যার আসল কারণ উদঘাটনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবাসিক ভবনের রুমে মাদরাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

আবাসিক ভবনের রুমে মাদরাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬