সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

ঝালকাঠিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘জেলা পরিষদ মেধাবৃত্তি-২০২৬’ প্রদান

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘জেলা পরিষদ মেধাবৃত্তি-২০২৬’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের আয়োজনে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ বছর ঝালকাঠি জেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়।
প্রধান অতিথি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী আমরা জনকল্যাণে কাজ করে যাচ্ছি। আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, অর্থের অভাবে যদি কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়, তবে তারা আমার কাছে আসবে। আমি তাদের সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব গ্রহণ করব। জেলা পরিষদ সবসময় অসচ্ছল মেধাবীদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ফেসবুক, টিকটক ও ইউটিউব আমাদের শিক্ষার্থীদের মেধা ও সময় ধ্বংস করে দিচ্ছে। পড়াশোনার বদলে তারা সারারাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠুক।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ, ঝালকাঠি সরকারি কলেজ।
অধ্যাপক মো. ইলিয়াস ব্যাপারী, অধ্যক্ষ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ।মো. আবু ছাইদ, জেলা শিক্ষা অফিসার।মো. শাহিনুল ইসলাম মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
ঝালকাঠি জেলা পরিষদের এই মহতী উদ্যোগকে স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘জেলা পরিষদ মেধাবৃত্তি-২০২৬’ প্রদান

ঝালকাঠিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘জেলা পরিষদ মেধাবৃত্তি-২০২৬’ প্রদান

আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬