সংবাদ শিরোনাম ::
বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বিশ্বস্ত দালাল চক্রের মাধ্যমে ঘুষ বাণিজ্য করছেন এসও রতন ও সার্ভেয়ার ফারুক। বিএমপি’র উপ-পুলিশ কমিশনার হান্নানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার সুন্দরবনে কোস্ট গার্ডের দস্যুবিরোধী অভিযানের মুখে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ ,উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ মোরেলগঞ্জে দীর্ঘ ২০ বছরেও চালু হয়নি পানগুছি নদীর সন্ন্যাসী কলারন ফেরিঘাট ! ঝুঁকি নিয়ে পার হচ্ছে হাজার হাজার যাত্রী ঝালকাঠিতে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ​ঝালকাঠিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল পানগুছি বলেশ্বরের ইলিশ এখন বিলাসিতা একসময় হালি ধরে বিক্রি হতো, এখন কেজিতে হাজার হাজার টাকা; নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের নাগালেরও বাইরে রুপালি ইলিশ বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেন রোটারিয়ান জিএম মোর্শেদ ঝালকাঠি পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান: সেবার মান বৃদ্ধির অঙ্গীকার দামুড়হুদায় বাসের ধাক্কায় স্কুল ফেরত শিশু শ্রেনীর ছাত্র’র মৃত্যু

সুন্দরবনে কোস্ট গার্ডের দস্যুবিরোধী অভিযানের মুখে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ ,উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে পরিচিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া সেলের লেফটেন্যান্ট কমান্ডার সাভভির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪৫ জন বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে এবং দস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জন জেলে ও বাওয়ালিকে জীবিত উদ্ধার করে চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের ভাষ্যমতে, ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলো চাপে পড়ে। এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্য এবং বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। এরই ধারাবাহিকতায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ তার সহযোগীদের নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।

আত্মসমর্পণের সময় দস্যুরা কোস্ট গার্ডের কাছে তিনটি বিদেশি বন্দুক, একটি এইট শুটার, একটি ফোর শুটার, পাঁচটি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, দুটি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইয়ুব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কারনুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাহজাহান শেখ (৪২) ও হেলাল (৩৮)।

কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারী সদস্যদের অধিকাংশই খুলনার পাইকগাছা, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। এছাড়া বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোংলা ও শরণখোলা উপজেলার কয়েকজন এবং পিরোজপুর জেলার একজন সদস্যও রয়েছেন।

সংস্থাটি আরও জানায়, আত্মসমর্পণকারী এসব দস্যু দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, অপহরণ, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

জব্দ করা অস্ত্র-গোলাবারুদ এবং আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সরকারের পুনর্বাসন নীতিমালার আওতায় তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, যারা এখনও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে কোস্ট গার্ডের দস্যুবিরোধী অভিযানের মুখে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ ,উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

আপডেট সময় : ০৬:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬