সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ শয্যার ভবনে চলছে ৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসক সংকট থাকলেও থেমে নেই সেবা, মানোন্নয়নে তৎপর চিকিৎসকরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৮ জেলায় বন্যার আশঙ্কা,আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, সতর্কতা ১৮ জেলায় ​ঝালকাঠিতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান চুয়াডাঙ্গায় অফিসরুমে ঢুকে প্রধান শিক্ষককে মারের অভিযোগে মামলা গ্রেফতার১ কেন্দ্রীয় শিক্ষক নেতার নিন্দা কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন মাদারীপুরে মিথ্যা মামলার অভিযোগ: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ ঝালকাঠিতে অনুষ্ঠিত হবে ‘জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বৈরী আবহাওয়ার কারনে বঙ্গোপসাগরে পৃথকভাবে ৩ টি মাছধরার ট্রলার ডুবি ১৩ জেলে নিখোঁজ গভীর লঘুচাপের প্রভাবে সুন্দরবন-উপকূলে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত, মোংলা বন্দরে ব্যাহত পণ্য খালাস

মাদারীপুরে মিথ্যা মামলার অভিযোগ: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে একটি অর্থ লেনদেনসংক্রান্ত মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজের নাম জড়িয়ে হয়রানির অভিযোগ তুলেছেন মো. বাবুল বয়াতি। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা কালকিনি থানার এক এসআইয়ের বিরুদ্ধেও পক্ষপাতদুষ্ট তদন্তের অভিযোগ করেছেন তিনি।

মাদারীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালকিনি উপজেলার বাঁশগাড়ি করিমগঞ্জ গ্রামের বাসিন্দা মো. বাবুল বয়াতি দাবি করেন, তার বাবার বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকার একটি মামলায় অন্যায়ভাবে তাকে আসামি করা হয়েছে। তিনি বলেন, ওই অর্থ লেনদেনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি মামলার বাদীও তাকে কৌশলে আসামি করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন বাবুল, যার ভিডিও তার কাছে সংরক্ষিত রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই হানিফ সরকার অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখিত কয়েকজন সাক্ষীও তার বিরুদ্ধে সাক্ষ্য দেননি বলে স্বীকার করেছেন এবং সেই অডিও রেকর্ডও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাবুল বয়াতি মামলাটি পুনরায় নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

তবে, এ অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই হানিফ সরকার বা সংশ্লিষ্ট পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুরে মিথ্যা মামলার অভিযোগ: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ

আপডেট সময় : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬