সংবাদ শিরোনাম ::
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ. বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড আগৈলঝাড়া শতবর্ষী ভেগাই হালদার একাডেমিতে অনিয়ম ও চরম অব্যবস্থাপনার অভিযোগ: ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থী বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন। সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধু নলছিটিতে পণ্যবাহী ট্রলারডুবি: ব্যবসায়ীদের ১০-১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন বাবুগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী গুচ্ছগ্রাম এলাকায় গাঁজা সেবনের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৬ জুলাই) রাত প্রায় ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে বাবুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানার নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন উজিরপুর উপজেলার মূলপাইন গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মোস্তাকিন (২১), বোয়ালিয়া গ্রামের মো. মিজান সরদারের ছেলে মো. রিদয় সরদার (২৫), রহমতপুর ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে রবিউল ইসলাম (২২) এবং লামচর ক্ষুদ্রকাঠী এলাকার মো. বাবুল গাজীর ছেলে মো. নয়ন গাজী (২৫)।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তাকিন ও রিদয় সরদারকে এক মাস করে, রবিউল ইসলামকে দুই মাস এবং নয়ন গাজীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড

আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬