সংবাদ শিরোনাম ::
ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত রাকিবুল হাসান খান পায়রা বন্দর পুর্ণাঙ্গভাবে চালুসহ বিভিন্ন দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন বঙ্গোপসাগরে মৎস্য সংকট, ধ্বংসের মুখে ভবিষ্যতের মাছ, দায়ী অবৈধ ট্রলিং বোট বা বেহেন্দী জাল। রডের বদলে বাঁশের কঞ্চি: ভেঙ্গে দিয়েছে প্রাশাসন ​ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ, চান নিরাপদ কর্ম পরিবেশ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে উধাও ব্যাংক ক্যাশিয়ার ঝালকাঠিতে মৎস্য আইন রক্ষায় অভিযান: জব্দ ২৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস

ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত রাকিবুল হাসান খান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান খান (রাকিব)।

গত ২৯ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারকে সদস্য সচিব করে ৪ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোসাম্মৎ সানজিদা সুলতানা।

এছাড়া বিশিষ্ট সমাজসেবক মো. জামাল হোসেনকে অভিভাবক সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৬ মাস এ অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত রাকিবুল হাসান খান

আপডেট সময় : ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬